Tartaza

পাটালি/মিঠাই (গোল)

460

Description

✅ পাটালী/মিঠাই কী?
💠খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে মাটির হাঁড়ি বা টিনের তাপাল/তাফাল আগুনের চুলায় বসিয়ে ঘন করে পাক দিয়ে গুড় তৈরি করা হয়। খেজুরের রস দ্বারা তৈরী গুড় যা জ্বাল দিয়ে ঘন করার পর নির্দিষ্ট আকারের পাত্রে ঢেলে ঠাণ্ডা করে তৈরি করা হয়, তাকেই পাটালি গোল বলে।

✅ গোল/মিঠাই আসল কিনা চেনার উপায়:
💠আসল গুড় বা পাটালির রংটা হবে গাড় বাদামি। আর গুড়ের রং কড়া লাল হলে ভেজাল গুড়।
💠আসল গুড় বা পাটালি অব্যশই ঘ্রানে মৌ মৌ করবে, মাছি উড়ে এসে পড়বে।
💠খাটি গুড় বা পাটালির কিনারায় আঙুল দিয়ে চাপ দিলেই ভাঙা যাবে, খুব বেশি শক্ত হবেনা।
💠 প্রথমে গালে দিলে হালকা একটু তিতকো মনে হবে।

✅ পাটালি দিয়ে কি কি তৈরি করা যায়?
💠খেজুরের গুড় বা পাটালি দিয়ে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার তৈরি করা যায়। যেমন, ফিরনি, পায়েস,গুড়ের শরবত গুড়ের চা, ভাপা পিঠা,পাটিশাপ্টা পিঠা, নকশি পিঠা, তেলের পিঠা, গুড়ের জিলাপি, দুধ পুলি পিঠা ইত্যাদি।

✅পাটালি/মিঠাই এর উপকারিতা :
💠ঠান্ডা-কাশির সমস্যা দূর করে। এটা হাঁপানির মতো শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা লোকদের জন্য ভালো ঘরোয়া প্রতিকার।
💠 কফ, গলাব্যথা, ফোলা বা খুসখুস করা দূর করতে সাহায্য করে গুড়।
💠ওজন কমায়
খেজুরের গুড় উচ্চ পটাশিয়াম সমৃদ্ধ যা শরীর থেকে পানিভাব কমিয়ে ওজন কমাতে সাহায্য করে।
💠শক্তিবর্ধক
শীতকালে ক্লান্তি দেখা দিলে বা শরীর দুর্বল লাগলে গুড় খাওয়া অনেক ভালো।
💠হজম শক্তি বাড়ায় এবং রক্ত পরিষ্কার করে।
💠গাঁটের ব্যথা কমায়
খেজুরের গুড় হাড় দৃঢ় করতে সহায়তা করে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “পাটালি/মিঠাই (গোল)”

Your email address will not be published. Required fields are marked *

0